সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সর্বত্র অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, বাংলাদেশ পুলিশ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধবপুর প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল ও কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১১টা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ এর নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল উনি রাষ্ট্রীয় কাজে ঢাকা থাকায় অংশগ্রহণ করতে পারেন নাই। এ ছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, থানার অফিসার তদন্ত মোঃ মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মানিক মিয়া সহ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com