সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চরহামুয়ায় ডিবি পুলিশের অভিযান ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়িও জব্দ করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ২০ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সদর থানার চরহামুয়া এলাকায় আল খলিফা স্টিল মিলসের সামনে পাকা সড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চমক আলী (৩৫) ও সাজন মিয়া (৩৫)। তারা উভয়েই ওসমানীনগর থানার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com