শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

“হিটলারে রাজনীতি এবং বাস্তবতা”

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একদিন হিটলার একটি মুরগী হাতে নিয়ে মন্ত্রীসভার বৈঠকে এলন। তিনি মুরগীটির মাথাটা বগলের নিচে শক্ত করে ধরে রেখেছিলেন। হাটতে হাটতে তিনি মুরগীটির পালক একে একে তরে ছিড়তে শুরু করলেন। মুরগীটি যন্ত্রণায় চিৎকার করছিল এবং হিটলারের হাত থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে ছটফট করছিল। কিন্ত্র হিটলার তাকে ছাড়লেন না, বা তার চিৎকারে কোন মনযোগও দিলেন না-তিনি শুধু পালক ছিড়তেই থাকলেন।
মন্ত্রীসভার সদস্যরা তাকে বললেন: ”এই নিরীহ প্রাণীটাকে এভাবে কষ্ট দেবেন না। ওকে ছেড়ে দিন”। কিন্তু হিটলার কারো কথা শুনতে রাজি হলেন না।
অবশেষে, সব পালক ছিড়ে ফেলার পর তিনি মুরগীটাকে মাটিতে ছুড়ে ফেললেন। তারপর তিনি পকেট থেকে কিছু শস্যদানা বের করে মুরগীটিকে খাওয়াতে শুরু করলেন। সে অবস্থায়, খাবারের জন্য মরিয়া হয়ে মুরগীটি আবার হিটলারের হাতের দিকে থাকাতে শুরু করল।
হিটলার শস্যদানা দেখিয়ে তাকে কাছে ডাকলেন। কিছুক্ষণ পর মুরগীটি এসে তার পাশে বসল এবং সেই কয়েকটি দানা খেতে লাগল। যে মুরগীটি এতক্ষণ হিটলারে হাত থেকে বাঁচার জন্য ছটফট করছিল, সেই মুরগীটি এখন আবার তার পাশে বসলো-মাত্র কয়েকটি শস্যদানার জন্য।
মন্ত্রীসভার সদস্যরা অবাক হয়ে জিঙ্গেস করলেন: “এটা কি?” হিটলার উত্তর দিলেন:“ভোটররা ঠিক এমনই। সাড়ে চার বছর ধরে আমরা তাদের পালক ছিড়ি। আর তারপর শেষ ছয় মাসে আমরা তাদের দিকে কয়েকটি দানা ছুড়ে দেই। সেই কয়েকটি দানার জন্য ভোটররা সাড়ে চার বছরের আমাদের করা সমস্ত অন্যায় ভুলে যায়-এবং তারা আবার আমাদেরকেই ভোট দেয়”।
বাবা মইন নামে একটি ফেসবুক আইডি থেকে পোষ্ট করা লেখাটি সংগৃহীত।
এ পোষ্ট লেখা পর্যন্ত গতকাল রাত প্রায় ৯টা পর্যন্ত এক হাজার একশ জনকে কমেন্ট করতে দেখা গেছে। সবাই এ লেখার সাথে সহমত পোষন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com