শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পুরাতন হাইওয়ের পাশে সাতছড়ি এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, চন্ডিছড়া চা-বাগানের চরান মুন্ডার ছেলে সুমন মন্ডা (৩৫)।
র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র‌্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সুমন মন্ডা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ও একটি পাটের বস্তার ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com