বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে হাওর থেকে কিশোরীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ৭৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হাওরের একটি ডোবা থেকে রাজমালা বেগম (২০) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের বাদশা মিয়ার মেয়ে। সে মৃগিরোগী ছিল বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-দরিদ্র পিতার সন্তান রাজমালা বেগম গতকাল শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী হাওরে গরুর ঘাস আনার জন্য যায়। ফিরতে বিলম্ব দেখে বাড়ির লোকজন তার খোঁজে ওই হাওড়ে গিয়ে অজ্ঞান অবস্থায় একটি ডোবার পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মৃতের পরিবার ও গ্রামবাসী জানান, কিশোরী রাজ মালা বেগম দীর্ঘদিন ধরে মৃগি রোগী ছিল। ধারণা করা হচ্ছে-সেখানে তার মৃগী রোগ দেখা দিলে ডুবায় পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com