সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পইল গ্রামে মাইক্রো চালক সোহেলের মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পইল গ্রামের মাইক্রো চালক সোহেলের মৃত্যুর ঘটনাটি রহস্যাবৃত হয়ে পড়েছে। তাকে হত্যা করা হয়েছে, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর ঘটনায় গতকাল তার পিতা কালা মিয়া বাদী হয়ে হবিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়ার পর পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ওসি নাজিম উদ্দিন।
chamerb107গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে সোহেল জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি আসে। একটি চুরির মামলায় প্রায় ৫ মাস সে জেলে ছিল। সোহেলের পিতা কালা মিয়া জানান, ছেলে এতদিন পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসবে এমন আনন্দে তার মা আনোয়ারা খাতুন পিঠা বানিয়েছিলেন। কখন ছেলে ঘরে আসবে এমন অপেক্ষায় ছিলেন তার মা। কালা মিয়া ছেলের জন্য উঠানে একটি চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে পুকুর পাড়ে শব্দ শুনতে পান। তিনি ওই দিকে এগিয়ে যান। এসময় কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুকুরে ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পাড়াপ্রতিবেশীরা ছুটে যান সেখানে। পরে থানায় খবর দেয়া হয়। কালা মিয়া জানান, তার ছেলে সোহেল জেলে যাওয়ার পরে স্থানীয় কিছু লোক সোহেলকে জেল থেকে ছাড়িয়ে না আনার জন্য তাকে হুমকি দেয়। ছাড়িয়ে আনলে পরিণতি ভাল হবেনা বলে কালা মিয়াকে তারা শাসিয়েছে। তবে তিনি তাদের নাম বলতে রাজী হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com