বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ সাড়ে চার বছর পর অবশেষে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান ওরফে ‘ইয়াবা মামুন’-এর কারাদন্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বিচার-২) আদালতের বিচারক সাফি উল্লাহ গত ৬ জানুয়ারি তাকে এক বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল। মামলার বিবরণে জানা যায়, বানিয়াচং উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান ওরফে মামুন রাজনৈতিক পরিচয়ের আড়ালে এলাকায় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। তার কর্মকাণ্ডের কারণে নিজ দলের বহু কর্মীসহ এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়তে শুরু করে। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের ক্ষৃষ্টি হয়। হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০২০ সালের ২৫ আগস্ট বানিয়াচং এলাকা থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ মামুনকে গ্রেফতার করে। পরে তার মুক্তির দাবিতে বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করা হলে স্থানীয় জনগণ তীব্র প্রতিক্রিয়া জানায়। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে মামুন আবারও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ২০২৫ সালের ৫ আগস্ট স্থানীয় জনতা তার বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে ও তার ভাই মাসুমকে গ্রামছাড়া করে। বর্তমানে মামুন ও তার ভাই মাসুম বানিয়াচং এলাকায় সংঘটিত মোট ৯টি হত্যা মামলার আসামি। তারা দু’জনই পলাতক রয়েছে বলে জানা গেছে। এই রায়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন- মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীর এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। কোর্ট সূত্রে জানা গেছে, সাজা পরোয়ানা বানিয়াচং থানায় প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com