বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

বানিয়াচঙ্গে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপি, জমিয়তে ইসলাম ও গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বানিয়াচংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় কামাল খানীস্থ হাসান মঞ্জিলে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন ও জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক শেখ বশির আহমদ এর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন। সংক্ষিপ্ত আলোচনায় ডাক্তার জীবন বলেন বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের কল্যানে আজীবন কাজ করে গেছেন। তিনি গণতন্ত্র রক্ষায় কোন স্বৈরাচার ও ভারতের আধিপাত্য বাদের সাথে আপোষ করেননি। অনেক সুগোগ সুবিধা থাকা সত্বেও তিনি বিদেশে পালিয়ে যাননি। তিনি দেশ ও দেশের জনগণকে তিনি হৃদয়ে ধারন করতেন। যে কারণে শত নির্যাতন সহ্য করেছেন তবুও কোন অপশক্তির কাছে নতি স্বীকার করেননি।
তার দেশ প্রেম এবং মানুষের প্রতি ভালবাসার কারণে এদেশের জনগণ হৃদয়ে লালন করবে আজীবন। মমতাময়ী নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে শোকাহত করে গত ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান, তার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর নিকট দোয়ার প্রার্থনা করছি। এ সময় প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফি বক্তব্যে বলেন, কোন স্বৈরাচার বা অপশক্তির সাথে আপোষ করেননি বেগম খালেদা জিয়া, তাই উনাকে আপোষহীন নেত্রী বলা হত। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের কোন প্রভু নাই আছে বন্ধু, এদেশই আমার শেষ ঠিকানা। সত্যিকার অর্থেই আমরা একজন দেশপ্রেমিক নেত্রীকে হারিয়েছি, আমরা দোয়া করি মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় নেতা শায়েখ মাওলানা মখলিছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় নেতা মুফতি মখলিছুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ পৌর বিএনপি নেতা কুতুব উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা জমিয়ত সহ-সভাপতি মাওলানা আবদুল জলিল ইউসুফি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদি, আজমিরীগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা তৈয়বুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা আকাদ্দছ হোসেন তালুকদার, উপজেলা জমিয়ত সহ-সভাপতি শায়েখ ইকবাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, জমিয়তের সহ-সভাপতি মুফতি আমির আহমদ, জমিয়ত নেতা হাফেজ শহিদুল ইসলাম, যুব অধিকার জেলা সভাপতি আনছার উদ্দিন, মাওলানা আফজাল হোসেন মুনাদি, হাফেজ তাওহিদুল ইসলাম, হাফেজ এনামুল হক, মাওলানা ইসলাম উদ্দিন মাসুদ, ছাত্র জমিয়ত নেতা মাওঃ তাফাজ্জুল হক প্রমূখ। এ সময় দোয়া মাহফিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও বানিয়াচংয়ের সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুর রব ইউসুফি এবং দোয়া মাহফিলের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শরিফ উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com