শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় যুবক আহত

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুজাহিদ আহমেদ (২৭) নামে এক যুবক। তিনি বর্তমানে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মুজাহিদ আহমেদ শ্রীমতপুর গ্রামের বাসিন্দা এবং মৃত সমছু মিয়ার ছেলে।
থানায় দায়ের করা অভিযোগে মুজাহিদ আহমেদ উল্লেখ করেন, একতিয়ারপুর মৌজার একটি জমি আইনগতভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই জমি নিয়ে তাঁর চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগে বলা হয়, গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্ত শফিকুর রহমান, হাফিজুর রহমান, মেহেদী হাসান ও কামরুল হাসান দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। পরে বিষয়টি মুরুব্বিদের জানিয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুজাহিদ আহমেদ। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মুজাহিদ আহমেদ পুনরায় নিজ জমিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মেহেদী হাসান আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত রয়েছেন এবং তিনি এই পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মুজাহিদ আহমেদ ও তাঁর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি প্রভাব খাটিয়ে হামলার ঘটনা ঘটান এবং বিভিন্ন সময় হত্যার হুমকিও দিয়ে থাকেন।
মুজাহিদ আহমেদের পরিবার দাবি করেছে, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সামাজিক সালিশ বা স্থানীয় কোনো বিচার মানতে চান না। এতে করে বাদী ও তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com