শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হিরাজ মিয়া (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহত হিরাজ মিয়া উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- আরিফ ও হাবিবুর রহমান।
স্থানীয়রা জানায়, ওই উপজেলার বালিগাঁও গ্রামের ইউপি সদস্য আলাল মিয়া ও তার ফুফাতো ভাই তরিকুলের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিকে তরিকুলের পক্ষ নেয় ফরিদপুর গ্রামের ইউপি মেম্বার সাহাব উদ্দিন। তাদের বিরোধের জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ইরাজ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের স্থলটি হাওর বেষ্টিত দুর্গম এলাকা। খবর পেয়েই আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। অভিযান চালিয়ে ইতোমধ্যে সংঘর্ষে জড়িত দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতিও শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com