বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মুরাদপুর ইউপি’র দীঘলবাগ গ্রামে দুই গ্রুপের ভয়াবহ টেটা যুদ্ধ ॥ আহত অর্ধশতাধিক ॥ আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দীঘলবাগ গ্রামে দুই দলের মধ্যে ভয়াবহ টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে দুই দল লোক দেশীয় অস্ত্রসহ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com