বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

১ কোটি ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিজিবি’র একাধিক অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, ঔষধ, গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গতকাল মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া রোডে অবস্থান নেয়। ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মিনি ট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে এতে তল্লাশী চালিয়ে ভারতীয় কসমেটিক্স ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রীম এবং বিপুল পরিমাণ অবৈধ ঔষধ আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি চৌদ্দ লাখ টাকা।
এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল বিকাল ৪টার দিকে সীমান্তের ফরেস্ট এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত থেকে একটি গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে আসার প্রাক্কালে বিজিবির টহলদল ধাওয়া করলে মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
জব্দকৃত পণ্য হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com