বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে হামলা, ভাঙচুর, লুট ॥ এলাকা উৎকণ্ঠা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের সুযোগ নিয়ে নিরীহ কতেক ব্যক্তির বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এলাকা ভয়ভীতি ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মান্দারকান্দি গ্রামের হরচন্দ্র ভট্টাচার্যের ছেলে সামানন্দ ভট্টাচার্য দীর্ঘ ৩ বছর ধরে সেলো মেশিনের মাধ্যমে এলাকায় কৃষিজমিতে সেচ দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এই কাজকে কেন্দ্র করে গ্রামের আওয়ামী লীগ নেতা ইদ্রিছ মিয়া ও জিলা মিয়া প্রতি বছর তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চলতি বছর ২৫ হাজার টাকা দাবি করা হলে ১৪ হাজার টাকা দেন সামানন্দ। বাকি ১১ হাজার টাকা না দেওয়াকে কেন্দ্র করে সামানন্দ ভট্টাচার্যকে নিয়মিত হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল।
গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে গ্রামের রাস্তায় সামানন্দ ভট্টাচার্যকে পেয়ে ১১ হাজার টাকা নিয়ে প্রশ্ন তোলে ইদ্রিছ ও জিলা মিয়া। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। একই দিন বিকেলে মান্দারকান্দি গ্রামে কৃষিজমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ইদ্রিছ মিয়ার লোকজন ও মজিদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিরে চলে যায়। এঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়।
সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মজিদ মিয়া, ঠান্ডা মিয়া ও শাহ মোহাম্মদ কাশেম আলীর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন সামানন্দ ভট্টাচার্য্যের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নেয়।
হামলাকারীরা স্লোগান দিতে দিতে দেশীয় অস্ত্র নিয়ে সামানন্দের বাড়িতে প্রবেশ করে বসতঘরের আসবাবপত্র ভাংচুর এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
এ বিষয়ে সামানন্দ ভট্টাচার্য বলেন, “দুই পক্ষের সংঘর্ষের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। শুধুমাত্র সেলো মেশিন দিয়ে কাজ করার কারণে চাঁদার পুরো টাকা না দেওয়ায় আমার বাড়িঘরে হামলা চালানো হয়েছে। এতে আমার পরিবারসহ অন্যান্যরা আতঙ্কে দিন কাটাচ্ছে।
ক্ষতিগ্রস্তরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, ক্ষতিপূরণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com