বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নাট্যকর্মী বারেক এর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সিনিয়র নাট্যকর্মী মীর আব্দুল বারেক গতকাল ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি মা, স্ত্রী, দু’ সন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সৃষ্টিলগ্ন থেকেই জীবন সংকেত নাট্যগোষ্ঠীর একজন সক্রিয় নাট্যকর্মী হিসাবে সংগিত, মরা, ১৯৭১, কমলাবতীর পালা, বিভাজন স্ত্রীর পত্র ইত্যাদি নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সংগীত ও অভিনয়ে সমান পারদর্শী মীর আব্দুল বারেক একজন মেধাবী নাট্যকর্মী হিসাবে শহরে সুপরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। শহরের সাংস্কৃতিক কর্মীরা ভীড় জমায় তার শ্যামলীস্থ বাসভবনে। গতকাল বাদ জুম্মা সিনেমা হল জামে মসজিদে প্রাঙ্গণে নামাজে জানাজার পর মশাজান গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মীর আব্দুল বারেকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com