রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আস্থা প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে শহরের ডাকঘর এলাকাস্থ মাতৃছায়া কেজি স্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়।
এতে উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাহানারা বেগম, তাহমিনা বেগম গিনি, মোঃ ফজলুর রহমান, বাদল রায়, তোফাজ্জ্বল সোহেল, অ্যাডঃ শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী, জালালউদ্দিন রুমি, বাবুল আহমেদ মল্লিক, মোঃ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহমেদ রিপন, আব্দুল কাইয়ূম, ছবিল মিয়া, মোঃ মিজানুর রহমান, জাকিরা খাতুন, সাজন দেব বর্মা এবং শামসুন্নাহার।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আস্থা প্রকল্পের পক্ষ থেকে জেলা সমন্বয়কারি মোঃ রাজীব হাসান এবং ফিল্ড অফিসার মোঃ মনিরুল হক। সভায় প্রকল্প সম্পর্কে অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রত্যেকেই পরামর্শ প্রদান করেন।
সভায় গত দুই বছর আস্থা প্রকল্পের সাথে কাজের অভিজ্ঞতা, সবলতা, দূর্বলতা, সফলতা, প্রাপ্তি এবং ভবিষ্যতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কিভাবে নাগরিক প্লাটফর্ম যুব ফোরামগুলিকে স্বেচ্ছায় কাজ করতে উৎসাহিত করতে পারবে এবং নিজেরাও সচল থাকবে এগুলো নিয়ে দলীয় কাজ ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা তৈরি করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com