মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সদর হাসপাতালের টয়লেটগুলোর অবস্থা নাজুক ॥ বিপাকে রোগীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শয্যা সংখ্যা বাড়ানো হলেও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে সুযোগ-সুবিধা ও সেবার মান বাড়েনি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালজুড়ে ময়লা-আবর্জনার দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী, তাদের স্বজন ও দর্শনার্থীরা। হাসপাতালের গিয়ে দেখা নোংরা পরিবেশ। বিশেষ করে টয়লেটগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে রোগী ও তাদের স্বজনরা বলেন, প্রতিদিন শত শত মানুষ এখানে চিকিৎসা নিতে এলেও সেবার মান আশানুরূপ নয়। আধুনিক সদর হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাস্তবে সুবিধা বাড়েনি, বরং বেড়েছে দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা। সিঁড়ি, ওয়ার্ড ও জানালার পাশে জমে আছে পলিথিন, পরিত্যক্ত খাবার, ব্যবহৃত সিরিঞ্জসহ নানা ধরনের বর্জ্য। নির্দিষ্ট ডাস্টবিন ও বর্জ্য ব্যবস্থাপনা থাকলেও অনেকেই জানালা দিয়ে বাইরে আবর্জনা ফেলছেন। এতে ভবনের নিচে তৈরি হয়েছে ময়লার ভাগাড়।
বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েছেন। এতে একদিকে চিকিৎসাসেবার পরিবেশ ব্যাহত হচ্ছে, অন্যদিকে নতুন করে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। রোগীর স্বজন নজরুল ইসলাম বলেন, ‘শয্যার সংখ্যা বাড়লেও সুযোগ-সুবিধা বাড়েনি। দুর্গন্ধে টেকা দায়। কর্তৃপক্ষ একটু সচেতন হলে রোগীদের এত কষ্ট পেতে হতো না।’
রোগী রহিমা বেগম বলেন, ‘পরিচ্ছন্নতার অভাবে খুবই কষ্টে আছি। দুর্গন্ধে শ্বাস নিতে সমস্যা হয়। পরিচ্ছন্নতাকর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না।’
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘স্ত্রীকে চিকিৎসার জন্য এনেছি। কিন্তু পরিবেশ খুবই নোংরা। বেডশিট চাইলে কেউ দেয় না, সেবা বলতে কিছুই নেই।’
জহুরুল হক বলেন, ‘চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে এসেছিলাম। টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে গিয়ে দেখা যায় অস্বস্থিকর অবস্থা। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়লা-আবর্জনা ও ডাস্টবিনের বিষয়টি নজরে এসেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com