স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা কথায় কথায় তারেক রহমানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি বলতেন সাহস থাকলে দেশে আসো, ক্ষমতা থাকলে দেশে আসো। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন মহান আল্লাহ দম্ভ ও অহংকার সহ্য করেন না। আজ ইতিহাস তার উত্তর দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ঠিকই দেশে ফিরবেন। এই প্রত্যাবর্তন বাংলাদেশে এক অনন্য অধ্যায়ের সূচনা হবে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়কের এমন প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। তারেক রহমানের দেশে ফেরা মানে শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়; এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন, মানুষের ভোটের অধিকারের প্রত্যাবর্তন এবং একটি বাংলাদেশের প্রত্যাবর্তন। তিনি ফিরবেন বীরের বেশে, হাসিনামুক্ত বাংলাদেশে, জনগণের ভালোবাসা ও আশা নিয়ে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন এক ইতিহাসের সাী হবে। সত্য, ন্যায় এবং জনগণের শক্তির কাছে শেষ পর্যন্ত অন্যায় ও জুলুম পরাজিত হবেই, ইনশাআল্লাহ। তিনি গতকাল মঙ্গলবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং ইউনিনের ৩নং ওয়ার্ড বিএনপির গণদোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও মিজানুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সহ সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান প্রমুখ।