বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্ত্রীর মামলায় পলাতক থাকার পরও ৪র্থ বিয়ে করতে গিয়ে শ্রীঘরে

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বিয়ে পাগল আফজাল মিয়া (৩৫) স্ত্রীর মামলায় পলাতক থাকার পরও ৪র্থ বিয়ে করতে গিয়ে জনতার হাতে পাকড়াও হয়ে ঠাই হয়েছে শ্রীঘরে। বিয়ে পাগল আফজাল মিয়া বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শাহেপুর গ্রামের কমরু মিয়ার পুত্র।
জানা যায়, আফজাল মিয়া একে একে ৩টি বিয়ে করেছেন। তার বড় স্ত্রী করিমা খাতুন বাদী হয়ে নারী তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আফজাল মিয়া তার বিয়ের কথা গোপন রেখে চুনারুঘাট উপজেলার শ্রীবাউর গ্রামের মৃত আ. রশিদ তালুকদারের কন্যা শাহেদা আক্তার (২২)কে বিয়ে করার জন্য গতকাল কনের বাড়ীতে আসলে পূর্বের বিবাহের খবর ফাঁস হয়ে যায় এবং এতে জনতা উত্তেজিত হয়ে শাকির মোহাম্মদ বাজারে বিকাল পাঁচটায় বরযাত্রার গাড়ী আটক করে। প্রতারক বরকে জনতা উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করেন। এ সময় বিয়ের কাজী শ্রীবাউর গ্রামের কাছম আলীকেও উত্তেজিত জনতা আটক করার চেষ্টা করলে কাজী পালিয়ে যেতে সক্ষম হয়। নতুন বউ শাহেদাকে তার পিত্রালয়ে ফিরিয়ে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com