বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার স্থানীয়দের সহায়তায় দাফন

  • আপডেট টাইম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ লাশ নিয়ে পুলিশ পড়ে বিপাকে। অবশেষে বিকালে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের সহযোগিতায় রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল শনিবার সকালে এলাকাবাসী ওই মহিলার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এসআই প্রদীপ রায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে এডভোকেট আলহাজ্জ জি এম শাহীনসহ সার্কিট হাউজ এলাকাবাসী আর্থিক সাহায্য দিয়ে লাশ দাফনে সামিল হন। এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরেই মহিলাটি শীতের কাপড় ছাড়াই রাস্তায় ঘুমিয়ে থাকতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com