শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হলে আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তিনদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগে পড়েছিল। এরই মধ্যে গতকাল রোববার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থ’ানীয়দের মধ্যে কিশোরটির মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, রাগ হলেও এমন আত্মহত্যা মানা কঠিন, ঘটনাটি রহস্যজনক হতে পারে। পরিবারও বিশ্বাস করতে পারছে না যে আল-আমিন নিজে এমনটি করতে পারে।
ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নান্নু মিয়া বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও সব দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com