বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্তে কবর থেকে লাশ তোলা হবে আজ

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাঁদের লাশ কবর থেকে তোলা হবে। আজ রোববার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদদের লাশ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে এ নিয়ে সংবাদ ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্ট।
জানা গেছে, যে জায়গায় শহীদদের দাফন করা হয়েছে, সেই জায়গা সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর, টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ‘লাশ উত্তোলনের জন্য আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। এ জন্য আমাদের ক্রাইম সিন ইউনিট মাঝেমধ্যেই সেখানে গেছে।’
সিআইডি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাতনামা শহীদদের লাশ উদ্ধারে কবরস্থান এলাকায় তাঁবু স্থাপন করা হয়েছে।
গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com