নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইনসাফ ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান “আউশকান্দি চক্ষু হাসপাতালে দিনব্যাপী আই কেয়ার ট্রেনিং ডে ও আউশকান্দি ডেন্টাল সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ট্রেনিং কর্মসূচি সম্পন্ন হয়। আউশকান্দি চক্ষু হাসপাতাল এর ম্যানেজার
নাঈমুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি ও প্রশিক্ষক আউশকান্দি চক্ষু হাসপাতাল এন্ড নিউ লাইফ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সৈয়দ তোফায়েল রহমানকে প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের স্টাফ ও চিকিৎসক বৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন ডা. মাসুম আহমেদ (এম.বি.বি.এস) ও এম.ডি মোহাম্মদ সোহেল রানা।
পরে জাঁকজমকপূর্ণ আয়োজনে আউশকান্দি ডেন্টাল সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়। মিশন ভিশন-ইউকে এন্ড নিউ লাইফ হসপিটাল এন্ড আউশকান্দি চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে উক্ত ট্রেনিং এর আয়োজন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ডা: মোছা: সালমা আক্তার, ওরাল এন্ড ডেন্টাল সার্জন, বি.ডি.এস (সাস্ট), বি.এম.ডি.সি, সাবেক মেডিকেল অফিসার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও সাবেক মেডিকেল অফিসার, ভাটেরা জেনারেল হাসপাতাল। দিনব্যাপী আয়োজিত ট্রেনিংয়ে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন ইনসাফ ভিত্তিক আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। তাই ইসলামের আলোকে ও মানবিকতার মধ্যদিয়ে আমাদের সবাইকে চিকিৎসা সেবা দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। ট্রেনিংয়ে আউশকান্দি চক্ষু হাসপাতাল ও বিশ্বনাথ নিউ লাইফ হসপিটালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীসহ প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
পরিশেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মেধাভিত্তিক সনদপত্র বিতরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়।