বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

হবিগঞ্জ শহরের খাবার হোটেল ও রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খাবার হোটেল ও রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ উঠেছে। যা জনস্বাস্থ্যের জন্য গভীর হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহরের বেশিরভাগ হোটেলের রান্নাঘর এমন স্থানে যেখানে টয়লেটের সঙ্গে দেওয়ালঘেঁষা দূরত্বই নেই। কোথাও টয়লেটের দরজা আধখোলা, কোথাও আবার একসঙ্গে রান্না ও ধোয়ার কাজ চলছে। ময়লার স্তূপের পাশেই রাখা কাঁচা-অপরিষ্কার উপকরণ। নেই কোনো সঠিক বর্জ্য ব্যবস্থাপনা।
রান্নাঘরের ভেতরে কাজ করা শ্রমিকদের বেশিরভাগেরই পরনে নেই এপ্রোন, গ্লাভস বা হেডকভার। অনেকেই ঘামাচিতে ভেজা শরীর নিয়ে রান্নার কাজে ব্যস্ত। খাবার রাখার ট্রে ও হাঁড়িগুলোতে ধুলাবালি জমে থাকে দিনের পর দিন। তেল বহুবার ব্যবহার করায় খাবারে দুর্গন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com