রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

হবিগঞ্জে এ সি আই মটরস এর এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪
  • ৬৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বানিয়াচং রোড এলাকায় এ সি আই মটরস এর ডিলার ‘আসআদ মেশিনারীজ’-এ এ সি আই মটরস এর এক্সকুসিভ ডিলার শো-রুম এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শহরের স্কাইকুইন রেস্টুরেন্টে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেসার্স আসআদ মেশিনারীজ এর স্বত্ত্বাধিকারী মোঃ আসআদ উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ সি আই মটরস এর বিজনেস ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। উপস্থিত ছিলেন-এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার প্রবীর কুমার অধিকারী, এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার আসিফ ফয়সাল রুমী, টেরিটরী ম্যানেজার মোঃ শামীম আল মামুন এবং প্রোডাক্ট এক্সিকিউটিভ মোঃ আরাফাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ সি আই মটরস এর শীতকালীন অফার “চরম শীতের গরম অফার” এর উদ্বোধন করেন। এই অফারে প্রতিটি পাওয়ার টিলারের সঙ্গে একটি ১৯ ইঞ্চি এল ই ডি টিভি নিশ্চিত উপহার দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সি আই মটরস এর বিজনেস ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এক গ্রাহকের হাতে উপহারসহ তিনটি পাওয়ার টিলার ও একটি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করেন।
পরে প্রধান অতিথি এ সি আই মটরস ডিলার শহরের বানিয়াচং রোড এলাকার ‘আসআদ মেশিনারীজ’-এ ফিতা কেটে এক্সকুসিভ ডিলার শো-রুমের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com