সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পুলিশের অভিযানে লুট হওয়া গরু উদ্ধার ॥ বানিয়াচঙ্গের বিথঙ্গলে বাড়ীঘরে হামলা ভাংচুর, ৫টি গরু সহ ব্যাপক লুটপাট

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের বিথঙ্গল পাগলশী নোয়াহাটি গ্রামের এক বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর, আসবাব পত্র ভাংচুর, লুটপাট সহ ৫টি হালের গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘাটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায়। পুলিশ গতকাল বৃহস্পতিবার ঘটানস্থলে গিয়ে লুটে নিয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করে। এ ব্যাপারে বানয়িাচং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় পাগলশি গ্রামের রুকন মিয়ার বাড়ীতে হামলা চালিয়োয় একই গ্রামের হত্যাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী বাবুল মিয়া, খলিল মিয়া, উত্তম মিয়া, হক মিয়া ও জুয়েল মিয়া। তাদের হামলায় রোকন মিয়ার স্ত্রী, তিন পুত্র ও পুত্র বধুসহ নিকটাত্মীয়রা গুরুতর আহত হয়। এ সময় দূর্বৃত্তরা রুকন মিয়া ও তার পরিবারের সদস্যদের বাড়ী থেকে বের করে দিলে তারা পার্শ্ববর্তী বাড়ীতে আশ্রয় নেয়। হামলার সময় বাড়ীর আসবাবপত্র, টিন, বেড়া ভাংচুর করা হয়। এবং চালসহ নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলার পর থেকে গতকাল পর্য়ন্ত রুকন মিয়া ও তার পরিবারের সদস্যরা হামলাকারীদের ভয়ে বাড়ীতে থাকতে পারছেনা । বিষয়টি হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার ইয়াছমিন আক্তারকে অবগত করলে পুলিশ সুপার এ বিষয়ে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে বানিয়াচং থানাকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গতকাল বিথঙ্গল ফাঁড়ি পুলিশ ঘটানস্থলে গিয়ে রুকন মিয়ার লুট হওয়া ৫টি গরু উদ্বার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com