বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভার উৎপাদক নলকুপে ত্রুটি ॥ পানি দেয়া হচ্ছে ১ বেলা

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালীবাড়ী পৌর পানি সরবরাহ প্রকল্পের ১টি উৎপাদক নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনকালে পানির সাথে বালি আসায় নলকূপটি এবং কালীবাড়ী লৌহ দূরীকরণ প্রকল্পটি সচল রাখতে পারছে না হবিগঞ্জ পৌরসভা। উৎপাদক নলকুপে এ সমস্যা দেখা দেয়ায় ২ নভেম্বর মঙ্গলবার সকাল হতে কালীবাড়ী লৌহ দূরীকরণ প্রকল্প হতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পৌর কর্তৃপক্ষের অনুরোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা হতে অভিজ্ঞ জনবল এনে সমস্যা চিহ্নিকরণ ও সমাধানের উদ্যোগ নিয়েছে। একটি উৎপাদক নলকুপের এই সমস্যা সমাধানের পর দুটি উৎপাদক নলকুপ পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত কালীবাড়ী লৌহ দূরীকরণ প্রকল্প হতে প্রতিদিন সকাল ৭ টা হতে ৮ টা পর্যন্ত একবেলা পানি সরবরাহ করা হবে। কিন্তু বিকেল বেলা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পৌরসভা।
উল্লেখ্য, বেবীষ্ট্যান্ড লৌহ দূরীকরণ প্রকল্প হতে যথারীতি পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। গ্রাহকগণের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে হবিগঞ্জ পৌরসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com