শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা মূল্যায়নে দেশের শ্রেষ্ট ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনায় বাংলাদেশে শ্রেষ্ট বিভাগীয় কমিশনার নির্বাচিত হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী। গতকাল দুপুরে ঢাকার তেজগাও ভূমি ভবনের অডিটরিয়ামে শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবালের হাতে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুছ স্বাক্ষরিত দেশের শ্রেষ্ট বিভাগীয় কমিশনারের সনদ ও ক্রেষ্ট তুলে দেন ভুমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। “অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমি সেবা প্রদান কার্যক্রম” মূল্যায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বিভাগীয় কমিশনার ক্যাটাগরিতে শরফ উদ্দীন আহম্মেদ চেস্থুরী এ কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের বাসীন্দা। তাঁর ক্ষিানুরাগী পিতা মরহুম নজির উদ্দীন আহম্মেদ চৌধুরী বানিয়াচং কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী নিজ গ্রামে বাবার নামে নজির উদ্দীন আহম্মেদ চৌধুরী কলেজ প্রতিষ্ঠা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com