রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের বিএনপি নেতা শেফু ও আলীমের বহিস্কারাদেশ প্রত্যাহার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনীর বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন কেন্দ্রীয় বিএনপি। গতকাল সোমবার ২৪ নভেম্বর বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই খবরে নবীগঞ্জে দলীয় নেতাকর্মীদের মাঝে উল্লাস দেখা দিয়েছে। এদিকে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারণ্যের অহংকার তারেক রহমানসহ কেন্দ্রীয় বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুজিবুর রহমান শেফু ও ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী। উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান শেফু ও ভাইস চেয়ারম্যান পদে ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী অংশগ্রহণ করায় দল থেকে তাদেরকে বহিস্কার করা হয়। যদিও নির্বাচনে বিপুল ভোটে মুজিবুর রহমান শেফু চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু আব্দুল আলীম নির্বাচিত হতে পারেন নি। সম্প্রতি তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য দলীয় নেতাকর্মীদের জোরালো দাবী উঠে। ফলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় বিএনপি বহিস্কারাদেশ প্রত্যাহারের পত্র দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com