শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে রেলের জায়গায় মার্কেট নির্মাণ নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেলের জায়গায় অবৈধভাবে স্থাপিত মার্কেট নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
জানা যায়, বিগত সরকারের আমলে রেল কর্তৃপক্ষ পৌর মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এরপর আওয়ামী লীগের কতিপয় নেতাদের নেতৃত্বে ফুল মিয়া ও শংকর বাবু নামে দুই ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় লিজ দেয়ার নাম করে। কিন্তু এরপর কিছু অংশের লিজ আনার পর কয়েকটি ঘর নির্মাণ করা হয়। আ’লীগ সরকার পতনের পর নেতাকর্মীসহ উল্লেখিতরা পলাতক থাকলে দেখা দেয় নানা জটিলতা। এরপর কিছু প্রভাবশালী ব্যক্তি এসব রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে অনুমতি ছাড়াই বিদ্যুৎ সংযোগ নেন। এ নিয়ে বেশ কয়েকবার ওই জায়গায় সংঘর্ষ হয়েছে। বর্তমানেও উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com