বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণারের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বুক কর্ণারের উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মোঃ ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দর খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (এনআরএম) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আবুল বাশার, আইটি ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম আসিফ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (চলতি দায়িত্ব) ইফতেখার আহমেদ ফাগুন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। সার্ক এগ্রিকালচার সেন্টার থেকে প্রকাশিত কৃষি বিষয়ক বিভিন্ন বই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশ্বমানের কৃষি জ্ঞান ও গবেষণার সুযোগ বৃদ্ধি করতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কৃষিক্ষেত্রে উদ্ভাবন, প্রযুক্তি এবং আধুনিক জ্ঞান বিনিময়ের যে সম্ভাবনা সৃষ্টি হয়। এই বুক কর্ণার সেই পথকে আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, সার্কভুক্ত দেশগুলোর কৃষি বিষয়ক প্রকাশনা, গবেষণা প্রতিবেদন এবং নীতি-নির্ধারণমূলক বইসমূহ শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে’।
সার্ক এগ্রিকালচার সেন্টারের কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে শীঘ্রই সার্ক এগ্রিকালচার সেন্টার ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারষ্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com