বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পার্শ্বে গড়ে উঠা অবৈধ স্থপনা দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ (সওজ), পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল সকাল থেকে কয়েক কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, টিনশেড এবং বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী।
তিনি জানান, দীর্ঘদিনের ফুটপাত দখল, যানজট ও ছয় লেন প্রকল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। তবে বিপাকে পড়েছেন অবৈধ স্থাপনাকারী ব্যবসায়ীরা। তারা পুনর্বাসনের দাবি জানান।
এ ব্যাপারে ওসি সহিদ উল্যাহ বলেন, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com