শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুরে নির্বাচনী সভায় জি কে গউছ আওয়ামীলীগ সনাতন ধর্মের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের সনাতন ধর্মের মানুষের যত সম্পত্তি দখল হয়েছে তার ৯০ পার্সেন্ট আওয়ামীলীগ নেতাকর্মীরা করেছে। আওয়ামীলীগ সনাতন ধর্মের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। গত দুর্গাপূজায় আওয়ামীলীগ গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা চোখ কান খোলা রেখেছে বলেই আওয়ামীলীগ মাঠ গোলা করতে পারেনি। এটাই হচ্ছে ঐক্যের শক্তি।
তিনি গতকাল বুধবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলীর সভাপতিত্বে এবং আব্দুল কাইয়ুম তালুকদার সেলিম ও একেএম আব্দুস সালাম দুলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মতিন, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com