রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। জব্দ করা মালামাল ও যানবাহনের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ২ লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে-ঢাকা-সিলেট রোড ব্যবহার করে কাভার্ড ভ্যানযোগে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য দেশের ভেতরে পাচার করা হবে। তথ্য পাওয়ার পর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ১৭ নভেম্বর ২০২৫ বিকালে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় এবং আড়ালে থেকে নজরদারি শুরু করে। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান ওই এলাকায় পৌঁছালে টহল দল সংকেত দিয়ে সেটিকে থামায়। পরে তল্লাশি চালিয়ে ভ্যানটির ভেতর বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। তল্লাশি চলাকালে পণ্যের কোনো বৈধ মালিকানা বা কাগজপত্র পাওয়া যায়নি। এমনকি গাড়িটিরও কোনো বৈধ কাগজপত্র ছিল না। ফলে জিরা ও কাভার্ড ভ্যানটিকে অবৈধ ও ভারতীয় চোরাই মালামাল হিসেবে জব্দ করা হয়।
জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুযায়ী সিজার তালিকা প্রণয়ন করে তাৎণিকভাবে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির মতে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com