বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে টিলা কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ১ ব্যক্তিকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়া নিজ মালিকাধীন টিলা কেটে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে দিনারপুর এলাকায় অভিযান চালিয়ে ফুলর মিয়া নামে ব্যক্তিকে উল্লেখিত পরিমাণ টাকা জরিমানা প্রদান করেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চলখ্যাত দিনারপুর এলাকায় অবাধে পাহাড় ও টিলা কেটে লাল মাটি বিক্রি করা হচ্ছে। পরিবেশ ধ্বংসে এক শ্রেণীর ভদ্রবেশী লোক তাদের মুখোশের আড়ালে এই ধ্বংস লিলা চালিয়ে যাচ্ছেন। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। মহামান্য হাইকোর্টের আদেশ এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে দিবারাত্রি চলছে পাহাড় কেটে লাল মাটি বিক্রির হিড়িক। দিনের বেলায় উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও রাতের আধারে অবাধে এক্সেভেটর মেশিন দিয়ে উচু টিলা ও পাহাড় কাটা হচ্ছে। ওই চক্রের সিন্ডিকেট এখন প্রশাসনের হাতের মুঠোয়। ওই চক্রের অডিও এবং ধারণকৃত ভিডিও দেখে হতবাক প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন খবর পান যে, দিনার এলাকায় টিলা কাটা চলছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com