বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নির্বাচন বানচালে দেশি বিদেশী ষড়যন্ত্র চলছে-ভিপি নুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। আমরা আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারীতে হবে। যদিও নির্বাচন বানচাল করার জন্য দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। আগামীকাল ( আজ বৃহস্পতিবার) স্বৈরাচারী ফ্যাসিবাদি শক্তি যারা বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা ভারত, লন্ডন থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। স্কুলের গেইটে, বাসে বোমা মারছে। আগুন ধরিয়ে দিচ্ছে। মানুষকে মারছে। ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।
গতকাল বুধবার হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, আমরা বলতে চাই দেশে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা কোন অপরাধ করেনি, দেশের টাকা লুটপাট করেনি, জনগণের প্রতি জুলুম করেনি, জনগণের সাথে অন্যায় অবিচার করেনি, অন্যের জমি, বাড়িঘর দখল করেনি আওয়ামী লীগের এসব নেতাকর্মীর জন্য সকল দলের রাজনৈতিক দরজা উন্মুক্ত। সে আওয়ামী লীগ এক সময় করেছে, কিন্তু এখন বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ বা এনসিপি যে রাজনৈতিক দল ভালো লাগে সেখানেই যাক। যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার সুযোগ আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেটিতে একটি মিস কোড হয়েছে। তিনি বিষয়টি পরিস্কারও করেছেন যে যারা অন্যায়, অবিচার, জুলুম করেনি, যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করবো। ভিপি নুর বলেন, আমরা ৫ই আগস্টের পর থেকেই বলছি অন্যায়ভাবে কাউকেই মামলায় দেয়া যাবেনা। অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের পর মামলা দিয়ে একটি বাণিজ্যের হাতিয়ার গড়ে তুলেছে। নেতাকর্মী, সমর্থক দিয়ে মামলা দিচ্ছে আবার টাকা পয়সা নিয়ে তাদের জামিন করাচ্ছে। এ জন্যই আমরা বলছি যারা গণহত্যায় অভিযুক্ত ছিল তাদের বিচার হতেই হবে। আমরা তাদের বিচার চাই। তিনি বলেন, আমরা এখনও কারও সাথে নির্বাচনী জোট করিনি। তবে দেশের প্রয়োজনে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে আমরা চাই। যেন পলাতক ফ্যাসিবাদি শক্তি আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com