শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের জন্য ডাইনিং ও নার্সদের জন্য লাইব্রেরী উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের খাবার গ্রহণের সুবিধা বিবেচনায় নতুন ভবনের ২য় তলায় ডাইনিং রুম চালু করা হয়েছে। পাশাপাশি নতুন ভবনের ৩ তলায় চিকিৎসক (কর্মকর্তা) ও সিনিয়র স্টাফ নার্সদের চিকিৎসা বিষয়ক পড়াশোনা করতে লাইব্রেরীর কার্যক্রম চালু করেছে অত্র হাসপাতালের কর্তৃপক্ষ। গত রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী শামসুল আরেফীন এসব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদিরসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধন এর পর পর ডাইনিং রুম-এ ধারাবাহিকভাবে রোগীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। নতুন ভবনে ডাইনিং রুম চালু হওয়ার বিষয়ে জানতে ভর্তিকৃত রোগী মনির তার অনুভূতি প্রকাশ করে বলেন, ডাইনিং রুম চালু করার কারণে এখন আর রুমের মধ্যে দুর্গন্ধ, ময়লা আবর্জনার স্তপ সৃষ্টি হবে না। সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের তুলনায় এখন হাসপাতাল পরিচ্ছন্ন। আশা করি এমন নিয়ম অব্যাহত রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ। অনুভুতির বিষয়টা যদি বলি এক কথায় অসাধারণ। এ বিষয়ে জানতে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদিরের সাথে আলাপ করলে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে চিকিৎসা নিতে আসা ভর্তিকৃত রোগীদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রত্যেকটি রুমের মাঝে দৈনিক রোগীদের মধ্য থেকে একজন প্রতিনিধি (চেয়ারম্যান) হিসেবে রেখেছি আমরা। রোগীদের বিভিন্ন সমস্যা, খাবারের মান, কোনো রোগী ডাইনিংয়ে গিয়ে খেতে পারবে কি-না রোগীদের পক্ষ থেকে আমাদেরকে অবগত করা হয়। তিনি আরও বলেন, রোগীদের পাশাপাশি নার্সদের চিকিৎসা বিষয়ক পড়াশোনা করতে লাইব্রেরীও উদ্বোধন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com