শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের ॥ আহত ৩০

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দূরপাল্লার বেপরোয়াগতির দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত ৩ জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বরচর গ্রামের মুকিত মিয়ার ছেলে এনা পরিবহনের স্টাফ রাজু মিয়া (৩৫) ও অপরজন শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবুল খায়েরের ছেলে মো: হানিফ (৬০)। তন্মধ্যে রাজু মিয়ার মারা যান হাসপাতালে আসার পর।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও রয়েল কোচ পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী বেপরোয়াগতির এনা পরিবহনের একটি বাস কদমতলী এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হন ও অন্তত ৩০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। তাৎক্ষনিক নিহতেদের পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। শঙ্কাজনক অনেককে সিলেট প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com