বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ॥ স্বামী আত্মসমর্পণ

  • আপডেট টাইম বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শাপলা বেগম নামে এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী রাজন মিয়া। পরদিন সকালে তিনি হবিঞ্জ নারী ও শিশু আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ বিচারক মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাপলা বেগম এর লাশ করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে উদ্ধার করে। নিহত শাপলা বেগম (১৯) নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। নিহতের স্বামী রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে। তারা কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। বিয়ের পর থেকে করড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং শাপলা স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তাদের মধ্যে পরকিয়া নিয়ে বিরোধ দেখা দেয়। সোমবার রাতে রাজন মিয়া স্ত্রী শাপলা বেগম এর পরোকীয়া সন্দেহে শ্বাসরোধ করে হত্যা করে এবং রাতের অন্ধকারে করড়া গ্রামের পরিত্যক্ত জমিতে লাশ বালির নিচে চাপা দেয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাপলার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্যে মর্গে বুধবার সকালে পাঠানো হবে। ঘাতক স্বামী রাজন মিয়া মাধবপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com