শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ॥ স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল ॥ ছাঁটাই আতঙ্কে ১ লাখ ৫০ হাজার শ্রমিক চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশের মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে মহড়া শহরের ব্যাক রোডে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মানিক গ্রেফতার আনোয়ারপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

শহরের জালাল স্টেডিয়ামে কনসার্টে হট্টগোল-মারামারি ॥ আহত ৩০

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে হট্টগোল-মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।
শনিবার (১ নভেম্বর) রাতে শহরের জালাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তি) উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করা হয়। আয়োজকরা প্রায় ১ মাসের প্রস্তুতিতে ব্র্যান্ড লালন সংগীতের আয়োজন করেন। শনিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর বৃষ্টি উপেক্ষা করে জালাল স্টেডিয়ামে কনসার্ট শুরু হয়। এসময় কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ। মাঠের সীমানা প্রাচীরের বাইরে বিভিন্ন বাসা বাড়ির ছাদেও বিপুল দর্শকের অবস্থান ছিল। কনাসার্টের একপর্যায়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে গান পরিবেশনে দেরি হলে দর্শকদের মধ্যে হট্টগোল দেখা দেয়। হঠাৎ স্টেজে বোতল ছুড়ে মারা হলে বিশৃঙ্খলা বেড়ে যায়। এসময় দুই দল যুবকের মধ্যে একে অন্যের দিকে চেয়ার ও বোতল ছোড়াছুড়ি শুরু হয়। অন্যরা হুড়োহুড়ি করে কনসার্টস্থল ত্যাগ করতে থাকেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারামারিতে আহত অবস্থায় শিপন মিয়া, পারুল আক্তার, তানিম, আব্দুল কদ্দুছ, দূর্জয় গোপ, শান্ত দেব, মো. কামরুল হাসান, আকিব চৌধুরী, নুর আলম, সালমান, রাকিব, রাফি তালুকদার, কাউছার মিয়া ও মোজাহিদ মিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তি ও পূণর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, র্দীর্ঘদিন পরিশ্রম করে একটি জমকালো কনসার্ট জেলাবাসীকে উপভোগ করার সুযোগ করে দিয়েছি। চেষ্টা করেছি দর্শকদের আনন্দ দেওয়ার। শেষ মুহূর্তে দর্শকদের উপচে পড়া ভিড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয়। তাৎক্ষণিক প্রশাসন ও আয়োজকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহত বা বড় ধরনের ঘটনা ঘটেনি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, কনসার্টে লক্ষাধিক দর্শকের উপস্থিতি ঘটলে হট্টগোল দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো ধরনের সংঘর্ষ বা ক্ষয়ক্ষতি হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com