বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলীর মৃত্যুতে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে উপজেলার রাণীগাঁও বাজারে ২০ দলীয় জোটের উদ্যোগে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় আমীন ফার্ণিচার দোকানে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাণীগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান। সভা পরিচালনা করেন রাণীগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৈয়ব আলী, জামায়াত সভাপতি তোফায়েল আহমেদ শানু, সাইফুর রহমান সুফী, ওলামা দলের সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকার, মদরিছ উদ্দিন মাস্টার, হুছন আলী, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, মাওলানা নিজাম উদ্দিন চৌধুরী উস্তার, আলহাজ্ব আব্দুল মতিন, আজগর আলী সর্দার, আব্দুল হামিদ, মারাজ আলী সরকার, আকল আলী সরকার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাচারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী ও আলেমেদ্বীন মাওলানা উলফত উল্লা। এদিকে কালেঙ্গা অফিস বাজারে ও এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আব্দুল হাসিম সরকার। সভা পরিচালনা করেন খলিলুর রহমান। বক্তব্য রাখেন আব্দুর রহমান লাসু, উম্মেদ আলী। দোয়া পরিচালনা করেন আবিদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com