শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১শ কেজি গাঁজাসহ মদ-বিয়ার জব্দ

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় উৎসের বিপুল পরিমাণ গাঁজা, মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবার (০২ নভেম্বর) গভীর রাতে ও সকালে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র সদস্যরা দুটি পৃথক অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নারাতে নামক স্থানে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা, ১ বোতল মদ এবং ৬ বোতল বিয়ার জব্দ করে বিজিবি। পরে সকালে আরেকটি অভিযানে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ২নং চা-বাগান এলাকায় আরও ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মোট জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা, মদ ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,
“বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করাও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com