বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরতলীর ছোট বহুলা গ্রামে ২ মেম্বার সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামের দুই মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরতলীর ছোট বহুলা গ্রামের বর্তমান ইউপি মেম্বার নুরুল হক ও সাবেক মেম্বার ওয়াহাব মিয়ার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত শনিবার এক পক্ষের আবুল হোসেনের ছেলে সাইদুল ও অপর পক্ষের জালাল উদ্দিনের ছেলে কুতুব উদ্দিনের মধ্যে ফুটবল খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের হিসেবে ধরে পরদিন গতকাল রোববার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪৪ রাউন্ড বুলেট রাবার বুলেট ও ৩০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে গোলাম মস্তফা (৪০), আব্দুল জলিল (৫০), কাপিল মিয়া (৬০), ওয়াহিদুর রহমান (২৪), সুজন মিয়া (২০), মিলন মিয়া (৪০), মাসুদ আলী (৩৫), রাসেল মিয়া (১৭), কদর আলী (৩০), নিলু মিয়া (৩০), সুমন মিয়া (১৮), সাহিদ মিয়া (৩৮), আব্দুর রশিদ (৩৫), কালাম মিয়া (৩০), জালাল মিয়া (৪০), আব্দুল আজিজ (৩০), কামাল মিয়া (২৮), রুবেল মিয়া (২৫), মোস্তফা (৩০), আতাবর মিয়া (২০), জামাল মিয়া (২০) ও সাহেব আলী (৭০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com