রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি বের হয়। র‌্যালিটি মধ্যবাজারে এসে পথসভায় মিলিত হয়। নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা শেখ শিপনের সভাপতিত্বে এবং যুবদল নেতা আল আমিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন- জাহাঙ্গীর আলম, সইদুর রহমান, শাহ জাকির হোসেন, আংগুর মিয়া, রুহেল মিয়া, মোঃ খলিল মিয়া, শেখ রাজন আহমেদ, মছব্বির মিয়া, মঞ্জিল মিয়া, রাজু আহমেদ, শেখ কাওসার আহমেদ, হিরন মিয়া, রাজিক মিয়া, রুমান মিয়া, শেখ জালাল, শেখ দিলার হোসেন, সাজিক মিয়া, শেখ জসিম, আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, সাইদুর রহমান, হোসেন মিয়া, এনামুল হোসেন, জিলু মিয়া, শামীম মিয়া, কুদ্দুস মিয়া, সোহেল মিয়া, শাহিদ মিয়া, মাসুদ মিয়া, শাহিন মিয়া, মিজান আহমেদ, যোবায়ের আহমেদ, আল আমিন আহমেদ, আবু সালেহ, এমদাদুল ইসলাম, ইসলাম উদ্দিন ও মোঃ মোতাহির মিয়া ছানু মিয়াসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com