সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে টমটম সিরিয়াল নিয়ে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় টমটমের সিরিয়ালকে কেন্দ্রকরে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনাঘটেছে। এতে সার্কেল এএসপি জহিরুলইসলামসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাহুবলবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রেজানা যায়, এর আগে বাহুবল ও বড় উইউড়ি গ্রামের দুই শিশুর মধ্যে টমটমে ওঠা-নামা ওসিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এসংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, অতিরিক্তপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলেপৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরমধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদরআধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলাপরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশমোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com