বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে উদ্ধার করা বন্য পাখি অবমুক্ত শিকারীকে ২ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাখি শিকারীর কাছ থেকে উদ্ধার করা একটি বন্য পাখি অবমুক্ত ও শিকারীকে অর্থদণ্ড করা হয়েছে। পাখি শিকারীর নাম ফারুক মিয়া (৪০)। তিনি উপজেলার আলীপুর গ্রামের মনর উদ্দিনের পুত্র।
গতকাল সোমবার পাখি শিকারী ফারুক মিয়া একটি পানকৌরি পাখি শিকার করেন। খবর পেয়ে হবিগঞ্জ বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন নবীগঞ্জ রইছগঞ্জ বাজার থেকে পানকৌরি পাখিটি উদ্ধার করেন। পরে নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে পাখিটি অবমুক্ত করা হয়। পাখিটি অবমুক্ত করার সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিনসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পাখি শিকারী ফারুক মিয়াকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com