রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা রুখে দিলো বিজিবি ও পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চা বাগানের ভেতরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা প্রতিহত করেছে পুলিশ। পুলিশ ও বিজিবির ধাওয়া খেয়ে ডাকাতদল পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে পুরাতন চুনারুঘাট টু তেলিয়াপাড়া (পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক) সড়কের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান গেট এলাকায় একদল ডাকাত গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি’র তেলিয়াপাড়া বিওপির হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল দ্রুত পিকআপ যোগে ঘটনাস্থলে যায়। একই সময়ে মাধবপুর থানার হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়।
এ সময় এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা এবং বিজিবি ও পুলিশের দ্রুত তৎপরতায় একটি সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তায় ফেলা গাছের কাটা অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।
পুলিশ সূত্র জানায়, ডাকাতির উদ্দেশ্যে রাস্তা আটকানোর জন্য ডাকাতদল গাছ কাটছিল। ঘটনা টের পেয়ে থানার টহল দল এগিয়ে গেলে ডাকাতদল দৌড়ে চা বাগানের ভেতরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যা বলেন, “ডাকাতির উদ্দেশ্যে রাস্তা আটকানোর জন্য ডাকাতদল গাছ কাটছিল। ঘটনা টের পেয়ে থানার টহল দল এগিয়ে গেলে ডাকাতদল দৌড়ে চা বাগানের ভেতরে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “কাটা গাছগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। কতজন ডাকাত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com