রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হোটেল আল আমিনে অনিয়ম প্রসিকিউটরের ক্ষোভ প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের আল আমিন হোটেলে অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) বি. এম. সুলতান মাহমুদ। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে যাত্রা বিরতিতে মহাসড়কের মাধবপুর উপজেলার আল আমিন হোটেলে প্রবেশ করে তিনি নিজেই প্রতারণার শিকার হন। তিনি জানান, ছোট ছোট পরোটা বিক্রি করা হচ্ছিল ২৫ টাকায়, আর ছোট ১ প্লেট ডাল ৫০ টাকায়। অথচ খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের, রান্নাঘর ও পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা। এই ধরনের বাণিজ্য ভোক্তা অধিকারের সরাসরি লঙ্ঘন।
বি. এম. সুলতান মাহমুদ আরও বলেন, একজন যাত্রী হিসেবে আমি বুঝতে পারছি, প্রতিদিন অসংখ্য মানুষ এই হোটেলগুলোতে খাবার খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের তৎপরতা না থাকায় এরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। প্রসিকিউটর সুলতান মাহমুদের এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনে নড়াচড়া দেখা দিয়েছে। সাধারণ মানুষও এখন আশা করছে, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের ভোক্তা হয়রানির অবসান ঘটবে।
ঘটনার পর তিনি বিষয়টি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) লিখিত ও মৌখিকভাবে জানান। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন, আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। আজই ঘটনাস্থলে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com