বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনকালে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের কুশিয়ারা নদীতে বালু উত্তোলনকালে নিখোজ শ্রমিক মোঃ গোলাম রাব্বি (৩২) এর লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। গতকাল সোমবার সকালে ডুবুরি দলের সদস্যরা কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করেন। মোঃ গোলাম রাব্বি (৩২) তিনি বরিশাল জেলার বরগুনা উপজেলার মরহুম আব্দুল হকের পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওয়াহিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করে আসছে। এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া নেয়। সেই নৌকারই শ্রমিক মোঃ গোলাম রাব্বি গত রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছিল। এ সময় নৌকার নিচের অংশে ফাটল দেখা দিলে শ্রমিক গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য নদীতে নেমে পড়েন। কিছুক্ষণ পর তিনি পানির স্রোতে তলিয়ে যান। এর পর অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছাতে রাত হয়ে যায়। ফলে আর উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মী মোঃ ফখরুল ইসলাম জানান, “অন্ধকারের কারণে নদীতে অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে রাতে অভিযান হয়নি। আমরা সোমবার সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে নদীর তল দেশ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ বালু শ্রমিকের লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছেন। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় কুমারকাদা এলাকার আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা কুশিয়ারা নদীর বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।
ওয়াহিদ এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহিদুল করিম চৌধুরী বলেন, আমরা তিনদিন যাবৎ বালু উত্তোলন বন্ধ করে রেখেছি এখানে আমাদের শ্রমিক নিখোঁজ হওয়ার প্রশ্নই আসে না। এটা অবাঞ্চিত তথ্য একটি সংবাদ এখানে কথা বলার ইচ্ছে নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com