শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিলেটে বসবাসরত হবিগঞ্জের কৃতিসন্তানদের স্মরণে সভা

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটস্থ হবিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য নর্থইস্ট মেডিকেল কলেজ পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য পুবালী ব্যাংক পিএলসি এর সাবেক পরিচালক সৈয়দ আব্দুল মুহিত, আজীবন সদস্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. আজিজুর রহমান ও সমিতির কার্য্যকরি কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সহকারি কমিশনার (কর) নাজির আহমদ এর মৃত্যুতে শোক ও স্মরণ সভা গত ১১ অক্টোবর শুক্রবার রাতে নগরীর পশ্চিম দরগাহ গেইটস্থ একটি রেস্তোরার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা. শাহনেয়াজ চৌধুরী।
হবিগঞ্জ সমিতির সাধারন সম্পাদক ঢাকা দক্ষিন সরকারী কলেজের সহকারি অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় হবিগঞ্জের প্রয়াত কৃতিসন্তানদের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন হবিগঞ্জ সমিতির আজীবন সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, হবিগঞ্জ সমিতির সাবেক সভাপতি সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক বীরমুক্তিযুদ্ধা আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, সহ-সভাপতি ও প্রফেসর ডা. মোহাম্মদ আফজাল মিয়ার জামাতা এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত উপ-বিভাগীয় হিসাব কর্মকর্তা হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উপজেলা মৎস কর্মকর্তা আবু তাহের চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাকিম আহমদ কাওসার, সহ-সাধারন সম্পাদক ট্রাস্ট ব্যাংক পিএলসির কর্মকর্তা কাশেম আজাদ, সাংগঠনিক সম্পাদক নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সচিব আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল মালেক, মহিলা সম্পাদিকা এডভোকেট জোছনা ইসলাম, প্রচার ও প্রকশনা সম্পাদক আবুল ফাত্তাহ মোঃ তুষার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল ইসলাম ফারুক, কার্য নির্বাহী কমিটির সদস্য ও জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শামীম রশীদ চৌধুরী, অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, জালালাবাদ গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হামিদ বাবুল, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শাহেদ মাহমুদ, ডা. মোঃ আব্দুল কাদির, মনিরুজ্জামান মনির প্রমূখ।
অনুষ্ঠানে হবিগঞ্জের কৃতিসন্তান দেশবরেন্য শিক্ষাবিদ এমিরেটাস প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com