বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলার সোয়া ৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে উদ্বোধন ১২ অক্টোবর

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৭ লাখ ১৪ হাজার ৭০৬ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলেছুর রহমান উজ্জ্বল, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. খন্দকার ওয়াকিল আহমেদ।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ সিকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। ওইদিন সকাল ৯ টায় হবিগঞ্জ বিয়াম স্কুলে হবিগঞ্জ জেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে এ টিকা দেয়া হবে। জেলার ৯টি উপজেলা এবং হবিগঞ্জ ও মাধবপুর পৌরসভাসহ ২ হাজার ৭১১টি শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেয়া হবে। এ জন্য ১ হাজার ৯০৫টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। স্বেচ্ছাসেবি থাকবেন ৭৬৫ জন। সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস সব ধরণের গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
সংবাদ সম্মেলনে জানানো, প্রতিবছর বিশ্বে ৯০ লাখের বেশী লোক টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে লক্ষাধিক লোক মারা যায়। বাংলাদেশে প্রতি বছর ৫ লাখের বেশী লোক টাইফয়েডে আক্রান্ত হয়। এর মাঝে ৮ হাজারের বেশী লোক মৃত্যুবরণ করে। বাংলাদেশে আক্রান্তদের শতকরা ৬৮ ভাগ হচ্ছে ১৫ বছরের নীচে। এতে বলা হয়, সকল বয়সের লোকজনকেই টাইফয়েডের টিকা নেয়া জরুরী। কিন্তু টিকার পরিমাণ কম থাকায় এবং ১৫ বছরের কম বয়সীরা আক্রান্ত বেশী হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে ১৫ বছরের কম বয়সীদের এ টিকা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com